,

ভারতীয় নতুন আলু ১৫০ টাকা কেজি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজারে ওঠা নতুন আলু ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পুরাতন আলু ৪৫ টাকা আর নতুন আলু দেড় শ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন আলু ভারত থেকে এসেছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, ঢাকার বাইরে এ আলু পাওয়া যাচ্ছে না। ঢাকায়ও বিক্রি হচ্ছে খুব অল্প।

শুক্রবার রাজধানীর রামপুরা, হাতিরপুল, মগবাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

নগরীর কাঁচাবাজারগুলোতে বেগুনের কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বরবটি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, কচুরমুখি, পটল, শসা, জিঙ্গা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে পেপে ৫০ টাকা, প্রতিহালি কাঁচাকলা ৪০ টাকা, ছোট আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, আকারভেদে লাউ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।

অপরদিকে কাঁচামরিচের কেজি ২০০ থেকে ২৪০ টাকা।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর