,

ধর্ম নিয়ে বিদ্রূপ করা পত্রিকা রাশিয়াতে চালানোর সুযোগ নেই : ক্রেমলিন

news-image

অনলাইন ডেস্ক : ধর্ম, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করা ফ্রান্সের চার্লি এবদোর মতো কোন পত্রিকা চালানোর সুযোগ রাশিয়াতে কখনোই সম্ভব হতো না বলে মন্তব্য করেছে রুশ সরকার।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ, ফ্রান্সে দুই সপ্তাহের মাথায় দ্বিতীয় সন্ত্রাসী হামলা প্রসঙ্গে এই মন্তব্য করেন। বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় হামলায় তিনজন নিহতের ঘটনাকে ভয়ংকর ট্র্যাজেডি বলে উল্লেখ করেন তিনি। এর আগে ১৬ অক্টোবর, মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে চার্লি এবদোতে প্রকাশিত কার্টুন ক্লাসরুমে দেখানোর পর, এক ফরাসি শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করে এক চেচেন শরণার্থী।

এদিকে, এ ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ইসলামবিদ্বেষী মন্তব্য করায় দেশে দেশে ফরাসি দূতাবাসের সামনে বিক্ষোভ হচ্ছে। মস্কোতেও ফরাসি দূতাবাসের সামনে শুক্রবার অবস্থান নেয় হাজারো বিক্ষোভকারী। মহানবীকে অবমাননার প্রতিবাদে আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে তারা।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পেশকভ মন্তব্য করেন, রাশিয়াতে চার্লি এবদোর মতো পত্রিকা প্রকাশ অসম্ভব।

তিনি বলেন, এখানে সব ধর্মবিশ্বাসের মানুষই পূর্ণ সম্মান পেয়ে থাকেন। এ কারণেই এ ধরনের পত্রিকা প্রকাশের সুযোগ নেই। আমাদের আইনও তা অনুমোদন করে না।

রাশিয়ায় প্রায় ২ কোটি মুসলমানের বসবাস বলেও উল্লেখ করেন ক্রেমলিন মুখপাত্র। সূত্র: মস্কো টাইমস

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য