,

প্রশাসনে নির্দেশনা, মাস্ক ছাড়া মিলবে না সেবা

news-image

অনলাইন ডেস্ক : করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে সব মন্ত্রণালয়/বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দিয়েছে সরকার।

স্বাস্থ্য সেবা বিভাগের আধা-সরকারি পত্রের প্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিত করা, চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকল ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরিধান করা, মাস্ক পরিধান বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান সামনে দৃশ্যমান স্থানে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ/নো মাস্ক নো এন্ট্রি’ অথবা ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন/ওয়্যার মাস্ক গেট সার্ভিস’ বিষয়ে ব্যানারে স্থাপন করতে হবে। কভিড-১৯ প্রতিরোধে জারি করা পরিপত্রগুলোর নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এ ছাড়া মাস্ক ব্যতীত অফিস/আদালত/শপিংমল/বাজার/সামাজিক/রাষ্ট্রীয় অনুষ্ঠানে না যাওয়া এবং কোনো সাহায্য/সহযোগিতা/সার্ভিস না পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়/বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য