,

ভক্তদের প্রশ্নের উত্তর দিতে সাকিব লাইভে আসছেন

news-image

স্পোর্টস ডেস্ক : সদ্যই আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব আল হাসান ভক্তদের প্রশ্নের উত্তর দিতে ইউটিউব লাইভ সেশনের আয়োজন করতে যাচ্ছেন। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেইসবুকে পেজে দেওয়া স্ট্যাটাসের বিষয়টি জানিয়েছেন সাকিব। তবে দিনক্ষণ চূড়ান্ত করেননি।

৩৩ বছর বয়সী সাকিব লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার প্রতি সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দেখে আমি অভিভূত। তাই, আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ইউটিউব লাইভ সেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেব আমি নিজে।’

সবার প্রতি সাকিবের আহ্বান, ‘যদি প্রশ্ন করতে চান আমাকে, দেরি না করে কমেন্টবক্সে লিখে ফেলুন আপনার প্রশ্নটি। কমেন্ট থেকে বাছাই করে ১০ জন কমেন্টকারীর প্রশ্নের উত্তর দেব আমি।’

নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আর স্বীকৃত কোনো ক্রিকেটে খেলতে বাধা নেই সাকিবের। তার চাওয়া, ‘এই মুহূর্তে আমি ভাবছি শুধুই ক্রিকেটের মাঠে ফিরে আপনাদের প্রত্যাশা কীভাবে পূরণ করব সেটা নিয়ে।’

জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে গত বছরের ২৯ অক্টোবর। তবে এই দুই বছরের মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। ২৮ অক্টোবরই শেষ হয়ে গেছে সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা। অর্থাৎ এখন মুক্ত সাকিব।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে