,

দেবাশীষ বিশ্বাস জামিনে মুক্ত

news-image

আদালত প্রতিবেদক : প্রতারণার মামলায় কারাগারে যাওয়ার তিন ঘণ্টা পর জামিন পেয়েছেন উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর প্রথমে তার আবেদন নামঞ্জুর করেন। পরে আপোষ-মীমাংসার শর্তে একই বিচারক আবেদন পুনর্বিবেচনা করে জামিন মঞ্জুর করেন।

দেবাশীষ বিশ্বাসের আইনজীবী জাহাঙ্গীর হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালত শুনানির শুরুতেই মৌখিকভাবে জামিন নামঞ্জুরের আদেশ করলেও পরে পুনর্বিবেচনা করে আপোষ-মীমাংসা শর্তে বাদীর আইনজীবীর জিম্মায় জামিনের আদেশ দেন।’

এর আগে আসামি দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, পিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন নামে এক ব্যক্তি দেবাশীষ বিশ্বাসের মা গায়েত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র- মায়ের মর্যাদা, শুভ বিবাহ, অপেক্ষা এবং অজান্তে ইউটিউব চ্যানেলে প্রচার করতে ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় ২০১৯ সালের ৩০ জুলাই বাণিজ্যিক শর্তে কিনে নেন। তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেল বন্ধ করে দেয়।

পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এই চারটি চলচ্চিত্র আসামিরা তার আগেই ২০১৭ সালে অন্য দুজন ব্যক্তির কাছে বিক্রি করেন। যার কারণে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ ছবিগুলো আপলোড করার পর লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়।

এরপরই ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সিএমএম আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাস ও তার মায়ের নামে প্রতারণার মামলা করেন। পরে আদালত এ বিষয়ে মিরপুর রূপনগর থানাকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত কর্মকর্তা ও রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মোকাম্মেল হোসেন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

আদালত প্রতিবেদন আমলে নিয়ে ২০১৯ সালের ৫ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। আসামিরা হাজির না হওয়ায় চলতি বছর ২১ অক্টোবর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য