,

করোনায় দেশে আরও ২৩ মৃত্যু, আক্রান্ত ১৪৯৩

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ মহামারীতে দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯৩ জন।

বুধবার করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১০ মাসে দেশে ৫ হাজার ৮৬১ জনের মৃত্যু হলো করোনাভাইরাসে। আর সংক্রমণ ধরা পড়েছে ৪ লাখ ৩ হাজার ৭৯ জনের দেহে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে ১২ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯৩ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে। এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।

কোভিড ১৯-এ বাংলাদেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য