,

পোশাক কর্মীকে ধর্ষণ : ইউপি সদস্যসহ গ্রেপ্তার পাঁচ

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে এক পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বারুইপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য শেখ মিজানুর রহমান (৩৫), চিন্তারখোড় গ্রামের অমল মৃধার ছেলে বিকাশ মৃধা (১৯), নারায়ণ চন্দ্র সরকারের ছেলে সুকান্ত সরকার (৩২), অসীম বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮) এবং মো. আনোয়ার ফকিরের ছেলে মো. সোহেল ফকির (২৩)।

সোমবার দুপুরে ভুক্তভোগী ইউপি সদস্য শেখ মিজানুর রহমানসহ আটজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তার করে ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি বলেন, রবিবার রাতে বিজয়া দশমীর দুর্গাপূজা দেখে ওই পোশাক কর্মী তার দুই ছেলে সঙ্গী নিয়ে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন। বাকপুরা গ্রামে পৌঁছালে মেয়েটির পূর্ব পরিচিত বারুইপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের সাথে দেখা হয়। তখন মিজানুর মেয়েটির সঙ্গে থাকা দুই ছেলে সঙ্গীকে বলে তোমরা চলে যাও ওকে আমি বাড়ি পৌঁছে দেব। ওই ছেলে সঙ্গীরা চলে গেলে ইউপি সদস্য মিজান নির্জনে নিয়ে মেয়েটিকে জোর পূর্বক ধর্ষণ করে।

কিছুক্ষণ পরে মিজানের অপর চার সঙ্গী ঘটনাস্থলে আসলে মিজান মেয়েটিকে এই ঘটনা জানাজানি না করার হুমকি দিয়ে তাদের সঙ্গে বাড়ি চলে যেতে বলে। তারা ওই মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়ার পথে যৌন হয়রানি করে।

ওসি জানান, পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ইউপি সদস্য মিজানসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক