,

নেত্রকোনায় ৫ সন্তানের জননীকে ধর্ষণ

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ৪৫ বছর বয়সের এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। তিনি পাঁচ সন্তানের জননী বলে জানা গেছে।

গতকাল রবিবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী থানায় মামলা করেছেন। শনিবার ভোরে উপজেলার দেওথান গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের নুর আহাম্মদের ছেলে আবদুল্লাহ আল সোহান (২২) অন্য একটি মামলায় শনিবার সকালে গ্রেপ্তার হয়। পরে এ ধর্ষণ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বিকেলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

ওই নারীর চাচাতো ভাই জানায়, শনিবার ফজরের নামাজ শেষে পাশের বাড়িতে যাওয়ার সময় পথ আটকে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে সোহান। এ ঘটনায় লজ্জায় ও ভয়ে দুমড়ে মুচড়ে যান ভিকটিম। পরে পরিবারের সাহসে মামলা করেন তিনি। মামলা করার পর অভিযুক্তের পরিবার থেকে তাদের হুমকি প্রদর্শন করা হচ্ছে। এক প্রকার গৃহবন্ধী অবস্থায় আছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত আবদুল্লাহ আল সোহানের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ আরও অনেক মামলা রয়েছে। কিছুদিন আগে এক যুবলীগ নেতাকে রাতে পথ আটকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। এদিন শহর থেকে বাড়ি ফেরা এক ধান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকাও ছিনিয়ে নেয় সোহান। এসব ঘটনায় মামলা হলেও এত দিন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।

মোহনগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গত শনিবার সকালে অভিযুক্ত সোহান অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় এ মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য