,

ফরিদপুরে ট্রাকে মাইক্রোর ধাক্কায় নিহত ২, আহত ৫

news-image

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হয়েছেন আরও পাঁচজন।

রবিবার ভোরে মধুখালী উপজেলার কামারখালী এলাকার আড়পাড়া সরকারি প্রাইমারি স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর হাইওয়ে পুলিশের করিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, ভোররাতের দিকে ওই স্কুলের কাছে মহাসড়কের স্পিড বেকারের কাছে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটির দুজন যাত্রী ঘটনাস্থলে মারা যান। আরও কমপক্ষে পাঁচজন আহত হন বলে জানান তিনি।

নিহতরা হলেন- মোশাররফ হোসেন (৮০) ও আমেনা বেগম (৬৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়।

আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর