,

মারা গেছেন স্যামসাং চেয়ারম্যান লি কুন হি

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের শীর্ষ স্থানীয় ইলেকট্রনিকস পণ্যসামগ্রীর প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটিকে বিশ্বদরবারে পরিচিত করতে লির অবদান অনেক। তার নেতৃত্বে স্মার্টফোন ও মেমোরি চিপ উৎপাদনে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয় স্যামসাং।

বিবৃতিতে স্যামসাং জানায়, চেয়ারম্যান লি একজন সত্যিকারের দূরদর্শী ছিলেন। তার হাত ধরে দক্ষিণ কোরিয়ার স্থানীয় ব্যবসায় থেকে স্যামসাংকে বিশ্বদরবারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপান্তর করেন।

এ ছাড়া লির অধীনে স্যামসাংয়ের অর্থনৈতিক ভিত এতটাই মজবুত হয়েছে যে, দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক-পঞ্চমাংশেই প্রতিষ্ঠানটির অবদান রয়েছে।

লির বাবা লি বিয়ুং চুল ১৯৩৮ সালে স্যামসাং গ্রুপ প্রতিষ্ঠা করেন। তিনি তার বাবার তৃতীয় সন্তান। ১৯৬৮ সালে লি তার বাবার গড়া প্রতিষ্ঠানটিতে যোগ দেন।

১৯৮৭ সালে বাবার মৃত্যুর পর স্যামসাংয়ের চেয়ারম্যান নিযুক্ত হন লি কুন হি। মৃত্যুর আগ পর্যন্ত সুনামের সঙ্গেই বাবার গড়া প্রতিষ্ঠানটি চালিয়ে এসেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য