,

বৃষ্টির শেষেই আসছে শীত!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। তবে সেই বৃষ্টি এখন কমে এসেছে।

অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ কেটে গেছে। ফলে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি কমে এসেছে। শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতাও এখন কমে আসছে।

যদিও বৃষ্টির শুরুটা হয়েছিল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকেই। এর সঙ্গে যুক্ত হয়েছিল হিমও। তবে সবচেয়ে আনন্দের খবর হলো, বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ এখন কেটে গেছে।

এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ কেটে যাওয়ায় আজ বিকেল থেকে বৃষ্টি কমে আসতে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, লঘুচাপ-নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ছিল। নিম্নচাপ এরইমধ্যে উপকূল অতিক্রম করেছে। তাই আজ থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা কমে আসছে।

তবে আজ থেকে বৃষ্টি কমতে শুরু করলেও, একেবারেই বন্ধ হবে না। রোববার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

তবে এর মাঝে দেশের উত্তরাঞ্চলে ভোরে প্রচুর কুয়াশা ঝরতেও দেখা গেছে। অন্যান্য বছর এই সময় শীতের বিস্তার শুরু হলেও এবার তেমন অনুভূত হচ্ছে না।

এই প্রসঙ্গে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, রাতের তাপমাত্রা ভোরের দিকে কমার প্রবণতা আসবে সপ্তাহখানেকের মধ্যেই। নভেম্বরের মাঝামাঝাঝি শীতের বার্তাও থাকবে। তবে প্রচুর বৃষ্টি ও বন্যা হওয়ায় এ বছর শীত জেঁকে বসার আশঙ্কা খুব কম।

এদিকে চলতি বছরে অতিবর্ষণ ও বন্যার কারণে এখনো খাল-বিল-জলাশয় পানিতে ভরা। তাই বেশি জলীয়বাষ্পে কুয়াশা বেশি হচ্ছে। একই কারণে এবারের শীতের তীব্রতা কম হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য