,

সেই নবজাতকের ঠাঁই হলো আজিমপুরে

news-image

সাভার প্রতিনিধি : ধামরাইয়ের একটি মসজিদে সামনে থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হলো আজিমপুরে। গতকাল বুধবার রাতে তাকে রাজধানীর আজিমপুর শিশু-দিবাযত্ন-কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সামনে চিৎকার শুনে সাত দিন বয়সী সেই নবজাতককে উদ্ধার করেন কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম।

শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে ধামরাই থানাকে জানালে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাঠিয়ে দেয়। পরে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে গতকাল রাতে রাজধানীর আজিমপুর শিশু-দিবাযত্ন-কেন্দ্রে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পরও শিশুটির প্রকৃত অভিভাবকের খোঁজ না পেয়ে সরকারি নিয়ম অনুযায়ী শিশুটিকে আজিমপুর আজিমপুর শিশু-দিবাযত্ন-কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।

‘দুটি পায়ে জন্মগত ত্রুটির কারণেই সম্ভবত তার পরিবার নবজাতককে ফেলে রাখে- আমরা এমনটাই ধারণা করছি’, যোগ করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোস্টে দীপক চন্দ্র সাহা লিখেছেন, ‘অবশেষে অবুঝ শিশুটির ঠিকানা হলো বেবী হোম, সৃস্টিকর্তা তার পা দুটিকে ত্রুটিপূর্ণ করে পৃথিবীতে পাঠিয়েছে বলেই বঞ্চিত হলো মাতৃস্নেহ ও পিতৃস্নেহ থেকে। হায়রে পৃথিবী!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর