,

করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

news-image

নড়াইল প্রতিনিধি : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দুই সন্তান হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা।

ঢাকায় মাশরাফির একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ এবং হোম কোয়ারেন্টানে রয়েছে বলে জানিয়েছেন সেই সূত্রটি।

চলতি বছরের জুন মাসে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হন মাশরাফি। ওই সময় তার পরিবারের আরও কয়েকজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। তবে সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল।

কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

সূত্র জানায়, ৮-১০ দিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দেয় হুমায়রার। পরে পাঁচ দিন আগে সাহেলেরও জ্বর হলে করোনা টেস্ট করানো হয়। তখন দু’জনেরই পজিটিভ রিপোর্ট আসে।

আশার খবর হলো, বর্তমানে তাদের জ্বর নেই। সুস্থ আছে হুমায়রা-সাহেল। মাশরাফির ঢাকার বাসায়ই চিকিৎসা চলছে তাদের।

আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি। সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই সিরিজেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন এই ক্রিকেট তারকা। এরপর করোনার ধাক্কায় আর ক্রিকেটে ফেরা হয়নি। এই সময়টা নিজের সংসদীয় এলাকায় কাটান বাংলাদেশের সফলতম অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে