,

তালেবানদের হামলায় আফগান নিরাপত্তাকর্মীহ ২৫ সদস্য নিহত

news-image

অনলাইন ডেস্ক : তালেবান যোদ্ধাদের গুপ্ত হামলায় আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে দেশটির অন্তত ২৫ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার তাখার রাজ্যে আফগান নিরাপত্তা কর্মীদের ওপর তালেবানদের এই হামলার ঘটনা ঘটে। পাল্টা হামলায় অনেক তালেবান যোদ্ধাও হতাহত হয়েছে বলে দাবি রাজ্য গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি।

এএফপিকে তিনি বলেন, “এখনো লড়াই চলছে। তালেবানদের মধ্যেও অনেক হতাহত হয়েছে।”

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাখার প্রদেশের স্বাস্থ্য বিষয়ক পরিচালক আব্দুল কাইয়ুম। তার দাবি, এতে প্রাদেশিক পুলিশের ডেপুটি প্রধানসহ ৩৪ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

“এসব নিরাপত্তাকর্মী একটি অভিযান চালানোর জন্য যাচ্ছিল, তখনই তালেবানদের আক্রমণের শিকার হয় তারা।”

“তালেবানরা ওই এলাকার আশপাশের বাড়িগুলোতে অবস্থান নিয়েছিল। শত্রুদের বিপক্ষে অভিযান চালানোর জন্য যাওয়া আমাদের বাহিনীর ওপর তারা গুপ্ত হামলা চালায়।”

তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তালেবান। কাতারের দোহায় তালেবান ও আফগান সরকারের চলমান শান্তি আলোচনার মধ্যে আফগানিস্তানে সম্প্রতি এসব হামলার সংখ্যা ঢের বেড়েছে। এতে শান্তি আলোচনা ভেস্তে যায় কি-না সে শঙ্কাও দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য