,

সিলেটে এমসি কলেজে গণধর্ষণ : আদালতে বিচারিক কমিটির প্রতিবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ধর্ষণের ঘটনা তদন্তে আদালতের গঠন করে দেওয়া কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা হয়েছে। আজ মঙ্গলবার বিচাপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি জমা হয়। তবে প্রতিবেদনে কী আছে; তা জানা যায়নি। আগামী ১ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

প্রতিবেদন জমা হওয়ার পর বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘১৭৬ পৃষ্ঠার প্রতিবেদনটি ১১টায় এসেছে। প্রতিবেদনটি দেখার সুযোগ হয়নি। এ অবস্থায় আগামী ১ নভেম্বর পরবর্তী শুনানির দিন রাখা হচ্ছে।’ এ সময় হাইকোর্টের ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী এবং এ ধর্ষণের ঘটনার প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে আনা আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর উচ্চ আদালত এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে দেয়। তার আগে ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তিন সদস্যের ওই কমিটি গঠন করে গত ২৮ সেপ্টেম্বর আদেশ জারি করে। এরও আগে গত ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন এমসি কলেজের ধর্ষণকাণ্ডের প্রকাশিত খবর-প্রতিবেদন আদালতের নজরে এনে প্রয়োজনীয় আদেশের আরজি জানান।

গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে এমসি কলেজে ধর্ষণকাণ্ডের ঘটনাটি ঘটে। স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক নারীকে কলেজের ছাত্রবাসের সামনে নিয়ে গিয়ে ধর্ষণ করে ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানসহ তার সহযোগীরা। পরদিন সকালে ওই নারীর স্বামী এ ঘটনায় শাহ পরান থানায় সাইফুর রহমানকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা