,

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৯৪ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৯৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৯ জন, গাইবান্ধার ৩ জন ও লালমনিরহাটের ১ জন রয়েছেন।

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ আরটিআই কর্নারের এক সিনিয়র স্টাফ নার্স (৫৫), রমেক হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু (১), লালমনিরহাট হাতিবান্ধার এক বৃদ্ধা (৬৫), নগরীর ধাপ সার্কিট হাউজের এক চিকিৎসক (৫৮), ধাপের এক নারী (৩৮), গুপ্তপাড়ার এক নারী (২৪), নিউ ইঞ্জিনিয়ারপাড়ার এক পুরুষ (৪৩), হাজীপাড়া মোড়ের এক পুরুষ (৪৩), কাউনিয়ার এক নারী (৪০), পীরগঞ্জ প্রজাপাড়ার এক পুরুষ (৩১)।

গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা সদরের এক চিকিৎসক (৬৬), ব্রীজ রোডের এক যুবক (২৪), চালক মামরোজপুর বল্লমঝাড়ের এক যুবক (২৪)।

মঙ্গলবার ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, ২ হাজার ৯৭৮ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৬৬৪ জন ও মারা গেছেন ৫১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য