,

সিসিইউ থেকে কেবিনে রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক দুর্বলতা এখনো কাটেনি।

সোমবার সকাল ১০টার দিকে তাকে কেবিনে নেওয়া হয় বলে বিকেলে নিশ্চিত করেছেন তার স্ত্রী আঞ্জুমানারা বেগম।

তিনি বলেন, হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছিলেন তার হার্টে একটা ব্লক রয়েছে। পরে ১৫ অক্টোবর রিজভীর হৃদ্‌যন্ত্রে এনজিওগ্রাম করা হয়। সেটা ইনজেকশন দিয়ে স্বাভাবিক করা হয়েছে। তবে ২৮ দিন পর চিকিৎসকরা আবার এনজিওগ্রাম করে দেখবেন ব্লকটি আছে কিনা।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচি শেষে নিজের গাড়িতে ওঠার পর রিজভী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন।

পরে সেখান থেকে রিজভীকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সোহরাব উজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।

রিজভীর আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী আঞ্জুমানারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য