,

শেরপুরে যৌন হয়রানি থেকে রক্ষা পেতে চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ

news-image

শেরপুর প্রতিনিধি : শেরপুরে যৌন হয়রানি থেকে রক্ষা পেতে এক কলেজছাত্রীর চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ দিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার দুপুরের এ ঘটনায় ঝিনাইগাতী থানায় হানিফ মিয়া (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী।

ঝিনাইগাতী থানার ওসি মো. ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত হানিফ জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর গ্রামের বাসিন্দা।

ওসি ফায়েজুর মামলার নথির বরাত দিয়ে জানান, ময়ময়সিংহের হালুয়াঘাটের একটি নার্সিং ইনস্টিটিউটের ওই ছাত্রীর বাড়ি উপজেলার নাচুনমহরী গ্রামে। সকালে পূজার কেনাকাটা করার জন্য তিনি আয়নাপুর গ্রাম থেকে অটোরিকশায় করে শেরপুর যাচ্ছিলেন। অটোরিকশায় চালক ছাড়াও দুইজন যাত্রী ছিলেন।

পথে কারারপাড় এলাকা থেকে হানিফ অটোরিকশায় উঠে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন শুরু করেন। নিপীড়নের মাত্রা বেড়ে গেলে ছাত্রী চিৎকার করেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি। অটোরিকশা থামাতে বললেও চালক থামাননি।

একপর্যায়ে ওই ছাত্রী চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে পায়ে আঘাত পান। এসময় চালক দ্রুত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ওসি বলেন, রাস্তায় পড়ে ব্যথায় কাতরাতে থাকলে তার পরিচিত এক ব্যক্তি বাড়িতে খবর দেন। স্বজনরা গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইগাতী থানায় এসে মামলা করেন। হানিফকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে