,

আফগান পুলিশ সদর দপ্তরে গাড়িবোমা হামলায় নিহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পুলিশের এক সদর দপ্তরকে লক্ষ্য করে এক গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন, আহত শতাধিক।

আলজাজিরা জানায়, ঘোর প্রদেশের রাজধানী শহর ফিরোজ খো’তে এ গাড়ি বোমা হামলা চালানো হয়।

স্থানীয় সময় রবিবার সকাল ১১টায় ঘোর পুলিশ সদর দপ্তরের সামনে গাড়িবোমাটি বিস্ফোরিত হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি মোটর গাড়ি দিয়ে এ হামলা চালায়। এতে ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একশ জনেরও বেশি।

ঘোর হাসপাতালের প্রধান মোহাম্মদ ওমর লালজাদ বলেন, জরুরি বিভাগে কয়েক ডজন আহতদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হাসপাতালের কর্মকর্তা জুমা গুল ইয়াকুবি বার্তা সংস্থা এএফপিকে জানান, হতাহতের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য