,

মমতাকে শুভেচ্ছা উপহার পাঠালেন শেখ হাসিনা

news-image

যশোর প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়।

এদিন সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের উপ হাইকমিশনার তৌফিক হাসান উপহারটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে গিয়ে তার হাতে পৌঁছে দেন বলে জানা গেছে।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো উপহার সামগ্রী দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে তিনি ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেন।

উপহার সামগ্রী দুইটি কার্টনে ছিল বলে জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বেনাপোলে পাঠানো হয়। সেটি গ্রহণের জন্য পেট্রাপোলে আগে থেকেই অবস্থান করছিলেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছানোর পর সেটি মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য