,

অল্পের জন্য পদ্মায় বেঁচে গেলেন ৩০০ যাত্রী

news-image

নিউজ ডেস্ক : এবার মুন্সীগঞ্জে পদ্মায় অল্পের জন্য বেঁচে গেলেন ৩০০ যাত্রী। এরই মধ্যে লৌহজংয়ে ডুবতে থাকা সেই লঞ্চের ৩০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) এম ভি মালেক দরবেশ-১ নামের একটি লঞ্চের সব যাত্রীদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।

এই প্রসঙ্গে বাহিনীটির মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে মাঝিরকান্দি ঘাটে যাওয়ার পথে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে ডুবতে বসে লঞ্চটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন কোস্টগার্ড সদস্যরা। তারা লঞ্চের সব যাত্রীকেই নিরাপদে উদ্ধার করেন।

এদিকে উদ্ধারকৃতদের পরবর্তীতে লঞ্চে নিরাপদে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য