বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

news-image

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় রেলক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনযাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহত ও আহতদের নাম নাম-পরিচয় জানা যায়নি।

নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকেলে খুলনাগামী মহানন্দা ট্রেনটি নওয়াপাড়ার ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) এবং ৫ বছরের শিশু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), এক নারী (৩৫) ও এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইফফাত শারমীন বলেন, ট্রেন দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একটি শিশুকে (৫) মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত তিন জনকে আমরা খুলনায় পাঠিয়ে দিয়েছি।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে