,

ভারতের প্রথম অস্কারজয়ী মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া ৯১ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

পরিবারের পক্ষ থেকে সংবাদ সংস্থা পিটিআই-কে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে তারা বলেছেন, ‘আজ সকালে শিল্পীর মৃত্যু হয়। ৮ বছর আগে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। গত ৩ বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। ’

দক্ষিণ মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তাকে দাহ করা হয়েছে।

১৯৮২ সালে ‘গান্ধী’ ছবিতে পোশাক নির্বাচনের দায়িত্ব পান ভানু। ওই ছবির দৌলতেই সেরা কস্টিউম ডিজাইন বিভাগে প্রথম ভারতীয় হিসেবে অস্কার জেতেন।

সিআইডি, প্য়ায়াসা, কাগজ কে ফুল, ওয়াক্ত, আরজু, আম্রপালি, সুরজ, অনিতা, মিলন, রাত অউর দিন, শিকার, গাইড, তিসরি মঞ্জিল, মেরা সায়া, ইন্তেকাম, অভিনেত্রী, জনি মেরা নাম, গীতা মেরা নাম, আবদুল্লা, কর্জ, এক দুজে কে লিয়ে, রাজিয়া সুলতান, নিকাহ, অগ্নীপথের মতো ছবিতে পোশাক ডিজাইনের কাজ করেছেন তিনি।

১৯২৯ সালের ২৮ এপ্রিল কোহলাপুরে জন্মগ্রহণ করেন ভানু।

তার ডিজাইনের একনিষ্ঠ ভক্ত ছিলেন বলিউডের কিংবদন্তি নায়িকা নার্গিস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য