,

মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ৪ লাখ টাকা জরিমানা

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীতে অবৈধভাবে অনুমোদনহীন বালুমহাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জনৈক মোঃ খোরশেদ মিয়া গং কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৪  লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধ ড্রেজার মেশিন  জব্দ করে স্থানীয় নবীনগর পশ্চিম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশের  জিম্মায় রাখা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত জেলা প্রশাসকের  নির্দেশে ও নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকে’র তত্ত্বাবধানে বৃহস্পতিবার(১৫/১০) সকালে মোবাইল কোর্ট আইন, ২০০৯ মোতাবেক এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান। অর্থদন্ডের টাকা তাৎক্ষনিক আদায় করা হয়। জব্দকৃত মেশিন নিলামের মাধ্যমে বিক্রি করার আদেশ প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি