,

মাধবপুরে সায়হাম তুলার গুদামে আগুন

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন অ্যান্ড ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার মধ্যরাতে এ আগুনের সূত্রপাত ঘটে।

এদিকে আগুন নিয়ন্ত্রণ আনতে না আনতে পার্শ্ববর্তী আরেকটি গোদামে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত জানা যায়নি।

বৃহস্পতিবার সারা দিন লেগে যেতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। মাধবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, বুধবার রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

সকাল সাড়ে ৯টায় সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

শিমুল মো. রফি জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। দীর্ঘ চেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমতে না কমতে পার্শ্ববর্তী আরেকটি তুলার গোদামে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তুলার বিশাল ¯তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আজ সারা দিন লেগে যেতে পারে।

সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, গুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৭০ থেকে ৭৫ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মনে করছেন তিনি।

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেটের উপপরিচালক কোবাদ আলী সরকারসহ হবিগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে পৌঁছেছেন। গত ২০১৮ সালের ডিসেম্বরে সায়হাম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা