,

হবিগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে বুধবার রাতে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন আসামি ছিনতাই ও চার পুলিশ আহত হওয়ার এই ঘটনা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বানিয়াচং থানার এসআই এম এম তোহার নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামে একটি মামলার একজন পলাতক আসামিকে ধরতে অভিযানে যায়। এ সময় আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তাঁর আত্মীয়স্বজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করেন। এতে ওই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।

পুলিশ বলেছে, আহত এসআইকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর