,

ফরিদপুর থেকে বিকাশ প্রতারক চক্রের প্রধানসহ তিন সহযোগীকে গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : কখনও বিকাশ এজেন্ট কখনও বিকাশের কর্মকর্তা সহ বিভিন্ন পরিচয়ে বিকাশ গ্রাহকদের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার প্রতারক চক্রের প্রধান গোকুল মন্ডল সহ তিন প্রতারককে রংপুর সিআইডি পুলিশের একটি দল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।

আজ বুধবার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়াস্থ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং কালে পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস এসব কথা বলেন।সিআইডি জানায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে এক ভুক্তভোগির দায়ের করা মামলার তদন্ত করে গিয়ে সিআইডি পুলিশ বিকাশের প্রতারক চক্রের সন্ধান পায়। তারা জানতে পারে মুলত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরে প্রতারক চক্রের মুল ঘাটি। এখান থেকে সারা দেশে তারা প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এমনি তথ্যের উপর ভিত্তি করে সিআইডির এস আই এস আই আহসান উল্লাহর নেতৃত্বে একটি দল ফরিদুপুর জেলার ভাঙ্গা উপজেলার দেওড়া এলাকা থেকে প্রতারক চক্রের প্রধান গোকুল মন্ডল , আব্বাছ হোসেন ও ফিরোজ গাজিকে গ্রেফতার করা হয়। সিআইডির পুলিশ সুপার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারনার কথা স্বীকার করেছে। তবে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেট ওয়ার্ক এর সাথে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করা হবে।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা