,

সৌমিত্রের বাইপ্যাপ ভেন্টিলেশন খোলা হলো

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাইপ্যাপ বা নন ইনভেসিভ ভেন্টিলেশন খুলে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া, এদিন সকালে খবর পাওয়া গিয়েছিল, সোমবার রাত থেকে এই প্রবীণ অভিনেতাকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে। সাধারণ মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট না হলে রোগীকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়। সেক্ষেত্রে ফুসফুসে অক্সিজেন পাঠানো হলেও রোগীর শ্বাসপ্রশ্বাস পুরোপুরি যন্ত্রনির্ভর হয় না। পরে দুপুরের দিকে খবর পাওয়া যায়, সৌমিত্রকে ইনটেনসিভ ভেন্টিলেশনে (পুরোপুরি যন্ত্রনির্ভর) দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। যদিও বিকেলের মেডিকেল থেকে ইনটেনসিভ ভেন্টিলেশনের বিষয়ে কিছু জানানো হয়নি। শুধু সৌমিত্র চট্টোপাধ্যায়কে যে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হচ্ছে না, সে বিষয়ে জানানো হয়েছে।

একইসঙ্গে আরো জানানো হয়েছে, অভিনেতার স্নায়ুতন্ত্রের সামান্য উন্নতি হয়েছে। তার রক্তপ্রবাহও স্থিতিশীল আছে। মাঝেমধ্যে জ্বর এলেও তা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হচ্ছে না। ফুসফুসের সংক্রমণের ক্ষেত্রে অবশ্য উন্নতির তেমন লক্ষণ দেখা যায়নি। পাশাপাশি তার অস্থিরতা এবং আচ্ছন্নতা আছে। আগামীকালও (বুধবার) তার এমআরআই এবং সিএফএস অ্যানালিসিস করা হবে।

এরআগে গত ৫ অক্টোবর সৌমিত্রের করোনার রিপোর্ট পজিটিভ আসে। পরদিনই তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই সেই হাসপাতালে আছেন কোটি-কোটি মানুষের প্রিয় ‘ফেলুদা’। তারইমধ্যে শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। মূত্রথলিতে সংক্রমণ হয়েছে বলে জানানো হয়। পরে দ্বিতীয় প্লাজমা থেরাপির পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি