,

এবার ওসি প্রদীপের জন্য মোবাইলও নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : মেজর (অব.) রাশেদ হত্যাকাণ্ডে অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের সঙ্গে কারাগারে আইনজীবী এবং পরিবারের কোনো সদস্য আপাতত দেখা করতে পারছেন না। শুধু তাই-ই নয়, এখন থেকে মোবাইলে কারও সঙ্গে যোগাযোগও করতে পারবেন না তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু।

তিনি জানান, আসামি পক্ষের আইনজীবী ওসি প্রদীপের সঙ্গে দেখা করার সুযোগ বন্ধ হওয়ার পর মোবাইলে যোগাযোগ করার সুযোগ চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনও নাকচ করে দিয়েছেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ডিআইজি প্রিজনের রেফারেন্সে কারা কর্তৃপক্ষের একটি চিঠি আদালতে পৌঁছলে আদালত কারাবিধি অনুসরণ করে ওসি প্রদীপের সঙ্গে তার আত্মীয়স্বজন এবং আইনজীবী কাউকে দেখা করতে নিষেধ করে আদেশ জারি করেন।

আত্মীয়স্বজন কিংবা আইনজীবীর দেখা করা বন্ধ হলে আসামিপক্ষ আদালতে মোবাইলে যোগাযোগের অনুমতির আবেদন করেন।

কিন্তু দুর্ধর্ষ সন্ত্রাসী, নৃশংস খুনি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তদের বিষয়ে কারা কর্তৃপক্ষের যে নীতি রয়েছে- প্রদীপের বিরুদ্ধে মামলা চলমান থাকায় তার বিষয়েও ওই ধারা বলবৎ থাকবে বলে জানান দুদকের আইনজীবীরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য