,

‘ভুল’ চিকিৎসার অভিযোগে চিকিৎসককে মারধর রোগীর স্বজনরা

news-image

অনলাইন ডেস্ক : পানিতে ডুবে যাওয়া পর এক শিশুকে মৃত ঘোষণা করায় ‘ভুল’ চিকিৎসার অভিযোগ এনে চিকিৎসককে মারধর করেছে শিশুটির স্বজনরা।

শুক্রবার (৯ অক্টোবর ) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

পরে চিকিৎসকের হামলার ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মারধরের শিকার চিকিৎসক জিয়া উদ্দিন মুহাম্মদ সাকিব। তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে
দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সকালে পানিতে ডুবে মৃত্যু হয় এক শিশুর। তাকে চিকিৎসার জন্য আনা হয় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর স্বজনদের জানান শিশুটি মৃত। পরে পরিবার শিশুটিকে বাড়িতে নিয়ে গেলে শিশুটির মাংসপেশি নড়ে ওঠে। যা দেখে স্বজনরা শিশুটিকে আবারও হাসপাতলে নিয়ে আসে এবং জীবিত বলে দাবি করে। এসময় চিকিৎসকরা বিষয়টি বোঝানোর চেষ্টা করলে ‘ভুল’ চিকিৎসার অভিযোগ এনে দায়িত্বরত চিকিৎসককে বেধড়ক মারধর করে।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সৌমেন বড়ুয়া বলেন, মৃত্যু পরবর্তী এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা মেডিক্যালের ভাষায় Rigor Mortis হিসাবে স্বীকৃত। এটি মূলত মৃত্যু পরবর্তী জৈব রাসায়নিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক উপজাত মাত্র। বিষয়টি কর্তব্যরত চিকিৎসকরা বোঝানোর পরও রোগীর স্বজনরা পরিকল্পিত ভাবে চিকিৎসকের ওপর হামলা করে। চিকিৎসককে দায়ী করে এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাভাবিক চিকিৎসাসেবা প্রদানকে ব্যাহত করে উল্লেখ করে তিনি হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা