,

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি

news-image

ডেস্ক রিপোর্টার : আগামী ১৪ অক্টোবর তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই বিগান।

শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিগান ১৪ অক্টোবর ঢাকায় আসবেন এবং ১৬ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের বিষয়টি পুনির্নিশ্চিত করবেন।

সফরকালে ডেপুটি সেক্রেটারি বিগান একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়সহ কোভিড-১৯ মোকাবেলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলেও মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় আসার আগে বিগান ১২ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে সফর করবেন। ১৪ অক্টোবর পর্যন্ত তিনি ভারতে অবস্থান করে দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য