,

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বিষয়টি জানান।

তিনি বলেন, আগামী ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব তোলা হবে।

‘প্রধানমন্ত্রীর নির্দেশেই’ এ প্রস্তাব করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমান আইনের সাজায় পরিবর্তন এনে ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব করা হবে।

নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে আসছে।

এর আগে বুধবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা যায় কি-না তা বিবেচনা করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। বিষয়টি সরকার সর্বোচ্চ অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। কারণ আইন মানুষের জন্য।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য