,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ছিনতাই চক্রের ৩ নারী সদস্য আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে ছিনতাইকারী চক্রের আন্তঃজেলা পেশাদার ছিনতাইকারী চক্রের ৩ নারী সদস্যকে আটক করা হয়েছে। বুধবার সকালে আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস চলন্ত ট্রেনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করে রেলওয়ে পুলিশে দিয়েছে ট্রেন যাত্রীরা। আটকৃতরা হলেনন, হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল্লা গ্রামের আব্দুর রহিম মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, একই একাকার জুয়েল মিয়ার স্ত্রী রেজিয়া এবং রহমতুল্লাহর স্ত্রী সুমি আক্তার।
জানা যায়, ট্রেনযাত্রী স্বপন তার খালাম্মাকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এসময় ৫-৭ জন নারী ভীর সৃষ্টি করে তাদেরকে ঘিরে রেখে তার খালা মুজেদা বেগমের গলার থাকা সোনার হার ছিনিয়ে নেয়। এ ঘটনায় কোচে থাকা অন্যান্য ট্রেন যাত্রীর সহযোগিতায় ওই নারী ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রটির ৩ ছিনতাইকারীকে আটক করে। পরে ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে যাত্রা বিরতি দিলে তাদেরকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার (ওসি) সাকিউল আযম  জানান, ওরা পূর্বাঞ্চল রেলপথের ট্রেনে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ছিনতাইকৃত সোনার হার উদ্ধারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের