,

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ৩ জন নিহত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের জন্য দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের বাসটি সিলেট যাচ্ছিল। পথে মহাসড়কের ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে হঠাৎ থামিয়ে আবার উল্টো ঘোরাতে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী ও বাসের দুই যাত্রী মারা যান। নিহতদের সবাই পুরুষ। লাশ হবিগঞ্জে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর