,

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষে আবারও ৪ জন নিহত হয়েছেন। নিহতরা রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সদস্য।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে চলা সংঘর্ষে এই ৪ জন নিহত হয়।

এর আগে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে শনিবার রাতভর এই দুই সন্ত্রাসী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে ২ জন নিহত হয়।

রোহিঙ্গারা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার, চাঁদাবাজী, অপহরণ নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মুন্না বাহিনীর সঙ্গে আরেক সন্ত্রাসী বাহিনীর দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল। এরই জেরে আজ সন্ধ্যা ৭টায় উভয় গ্রুপ আবার সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ ১ ঘণ্টা উভয় গ্রুপের মাঝে থেমে থেমে গোলাগুলি হয়। ভারি অস্ত্রের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়েও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ৪ জন নিহত। নিহতদের মধ্যে সন্ত্রাসী মুন্নার ভাই গিয়াসও রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সূত্রে ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য