,

আমিরাতে ১১৫ দিন আইসিইউতে থেকে করোনামুক্ত বাংলাদেশি

news-image

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশি প্রবাসী আবু তাহের ইসমাইল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে ১১৫ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন তিনি।

সোমবার দুবাই ভিত্তিক গালফ নিউজ এ খবর দিয়েছে। আবু তাহের সুস্থ হয়ে উঠার ঘটনাকে ‘অলৌকিক’ বলছেন চিকিৎসকেরা।

আবুধাবির লাইফকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এ বাংলাদেশি। ডায়াবেটিস, হাইপারটেনসিভ এবং কিডনি রোগে ভুগছিলেন তিনি, এর মধ্যে আক্রান্ত হন প্রাণঘাতী করোনায়।

করোনা আক্রান্ত হয়ে বড় ধরনের অগ্নিপরীক্ষায় পড়েছিলেন ইসমাইল। কঠিন দিনগুলোতে তার পাশে ছিলেন ২০ বছর বয়সী ছেলে আবু বকর সিদ্দিকী।

চার মাস আগের ঘটনা, ১০ দিন ধরে অসুস্থ থাকা ইসমাইলকে হাসপাতালে নিয়ে যান আবু বকর। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার করোনা ধরা পড়ে। মে মাসে করোনা পরীক্ষায় নেগেটিভও আসে তার। কিন্তু অন্যান্য শারীরিক জটিলতায় তাকে কাবু করে ফেলেছিল।

হাসপাতালটির নেফ্রোলজিস্ট ডা. আবিশ পিল্লাই বলেন, ‘ডায়াবেটিস, হাইপারটেনসিভ ও কিডনি রোগ ছিল তার। এমন রোগী করোনায় আক্রান্ত হলে মৃত্যুর হার ৭৫ থেকে ৯০ শতাংশ। ফলে তাকে সুস্থ দেখতে পাওয়াটা আশ্চর্যের।’

৩১ আগস্ট হাসপাতাল থেকে ছাড় পান ইসমাইল। এখন থেকে তিনি খাওয়াদাওয়া ও হাঁটাহাঁটি করতে পারবেন তিনি। তবে আবু বকর বলেছেন, তার বাবার শরীর এখনো দুর্বল।

বাংলাদেশ থেকে আরব আমিরাতে গিয়ে ব্যবসা শুরু করেন চট্টগ্রামের সন্তান ইসমাইল। আবুধাবিতে একটি মেকানিক্যাল ওয়ার্কশপের মালিক তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য