,

ট্রাম্প বাইডেনের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন গণমাধ্যমের জরিপে নির্বাচনের এক মাস আগে বাইডেনের চেয়ে জনপ্রিয়তায় ১৪ পয়েন্ট পিছিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নালের নতুন জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে বাইডেনের সমর্থন ৫৩ শতাংশ ও ট্রাম্পের ৩৯ শতাংশ।

বিতর্কের প্রথম দিনের পরও ট্রাম্পের করোনা শনাক্তের আগে এই জরিপ চালানো হয়। অন্যদিকে ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার পর নির্বাচনী জরিপ চালিয়েছে রয়টার্স।

এতে দেখা গেছে, ৫১ শতাংশ বাইডেনকে সমর্থন দিয়েছেন এবং ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেছেন। বাকি ৪ শতাংশ বলেছেন তারা তৃতীয় কোনো প্রার্থীকে বেছে নেবেন এবং আরও ৪ শতাংশ বলেছেন তারা এখনও সিদ্ধান্ত নেননি।

অপরাধ সহিংসতা মোকাবেলা, প্রেসিডেন্টের মানসিক ও শারীরিক সক্ষমতা, শক্তিশালী নেতৃত্ব, সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগ, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বর্ণবাদ মোকাবেলা, প্রেসিডেন্টের ধৈর্য ও নারীর প্রতি সহায়তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোয় ট্রাম্পের চেয়ে ভোটারদের সমর্থন পেয়েছেন ট্রাম্প।

অন্যদিকে বাইডেনের চেয়ে একটি খাতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। তা হল অর্থনৈতিক পুনরুদ্ধার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য