,

রংপুরে দু’ভাইয়ের ঝগড়া, বিষপানে ছোট ভাইয়ের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে কলা খাওয়া নিয়ে ঝগড়া হয় শিশু ও কিশোর বয়সের দুই ভাইয়ের। ঝগড়ার এক পর্যায়ে বড়ভাই চড়-থাপ্পর মারে ছোটকে। আর এই অভিমানে ছোটভাই বিষপান করে। আজ সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।নিহত রাফিউর রহমান (১১)। সে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ মৌলভীগঞ্জ ধরেরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে বাড়িতে কলা খাচ্ছিলো আবদুর রাজ্জাকের দুই ছেলে রাশেদ মিয়া (১৭) ও ছোটছেলেরাফিউর রহমান (১১)। এ সময় কলা সংখ্যায় কমবেশি হওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। বড়ভাই ছোটভাইকে চড়-থাপ্পর মারে। এতে অভিমান করে ছোটভাই রাফিউর ঘরে ঢুকে দরজায় খিল লাগিয়ে দেয়। একাকী ঘরে সে বিষপান করে।

অনেকক্ষণ ঘরের বাইরে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পায়নি। পরে দরজা ভেঙে গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে শিশু রাফিউর মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য