,

ত্বকের সমস্যা সমাধানে পেঁপে

news-image

অনলাইন ডেস্ক : রূপচর্চায় পেঁপের জুড়ি নেই। মুখে মেখে নিলেই আপনার ত্বক পাবে পরিপূর্ণ পুষ্টি, ত্বকের বেশকিছু সমস্যাও কমবে। একাধিক সমস্যার সমাধানে পাকা পেঁপে বেশ কার‌্যকর-

ত্বকে উজ্জ্বলতা আনা: প্রাকৃতিকভাবে গায়ের রং উজ্জ্বল করে তুলতে সহায়তা করে পাকা পেঁপে। পেঁপেটা চটকে নিন, আধা কাপ মতো পরিমাণ হবে। তাতে একটা গোটা পাতিলেবুর রস নিংড়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো মুখে, গলায়, হাতে মেখে আধা ঘণ্টা রাখুন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

গোড়ালির ফাটা কমাতে: পেঁপে চটকে গোড়ালির ফাটা জায়গাগুলোয় লাগান। ২০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে নিন। গোড়ালির ফাটা, শুকনো চামড়া, চুলকানি বা লালচেভাব, সবই কমে যাবে। পা ধুয়ে নেওয়ার পর খানিকটা অলিভ অয়েল পায়ে মেখে নেবেন।

দাগ দূর করতে: মুখে ব্রণের দাগ থেকে শুরু করে হাঁটু বা কনুইয়ের কালচেভাব, সবই কমাতে পারে পেঁপে। তবে তার জন্য দরকার কাঁচা পেঁপে। ব্লেন্ডারে দিয়ে পেঁপের টুকরোটা থেঁতো করে নিন, তাতে এক চা চামচ পাতিলেবুর রস মেশান। এবার এই মিশ্রণটা লেপে দিন কনুই আর হাঁটুতে। ব্রণের দাগের উপরেও লাগাতে পারেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকবার করলে দাগ হালকা হতে শুরু করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য