,

সব ধরনের তুর্কি পণ্য বর্জনের আহ্বান সৌদির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ‘সব ধরনের পণ্য’ বর্জনে সৌদি আরবের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার অব কমার্স।

আরব উপসাগরীয় দেশগুলোর নীতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে- তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোয়ানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানায় সৌদি কর্তৃপক্ষ।

গালফ নিউজের বরাত দিয়ে এ কথা জানিয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন।

সৌদি চেম্বার অব কমার্সের প্রধান আজলান আল আজলান এক টুইট বার্তায় বলেন, ‘তুরস্কের সবকিছু বর্জন করা, সেটা হোক আমদানি, বিনিয়োগ কিংবা পর্যটন- প্রত্যেক সৌদি ব্যবসায়ী এবং ভোক্তাদের দায়িত্ব।’

‘আমাদের সরকার, দেশ এবং নাগরিকদের বিরুদ্ধে তুরস্কের অব্যাহত শত্রু মনোভাবাপন্ন আচরণের জন্য (এটা করা উচিত)’ যোগ করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যার পর সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের মারাত্মক অবনতি হয়।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কড়া সমালোচনা করেন এরদোয়ান। এমনকি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য