,

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, সালমানের ‘বিয়ে আর হবে না’

news-image

বিনোদন ডেস্ক : খাতায় কলমে বয়স ৫৪। অথচ ভাইজান এখনও ব্যাচেলার। ইউলিয়ার সঙ্গে তার প্রেম নিয়ে বলিপাড়া উত্তাল হলেও কবে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কিন্তু মুম্বাইয়ে নাম করা গনৎকার মুখের উপরেই সালমানকে জানিয়ে দিলেন, আগামী দিনেও নাকি তার বিয়ের কোনও সম্ভাবনা নেই।

শনিবার ছিল ‘বিগ বস সিজন ১৪’-এর গ্র্যান্ড ওপেনিং। আর সেই রিয়ালিটি শো-তেই অতিথি হয়ে এসেছিলেন মুম্বাইয়ের নাম করা গণৎকার পণ্ডিত জনার্দন। লোকের বিশ্বাস পণ্ডিত নাকি মুখ দেখে বলে দিতে পারেন মানুষের ভবিষ্যৎ। ইংরাজিতে যাকে বলে ‘ফেস রিডার’।

শো-র মঞ্চে একে একে প্রতিযোগীদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছিলেন তিনি। সে সময়েই হঠাৎ এই সিজনে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করা প্রতিযোগী নিক্কি তাম্বোলির মুখ দেখে জনার্দন বলেন, নিকি বাইরে থেকে সহজ সরল দেখতে হলেও ভিতরে ভিতরে খুবই চালাক। সে সময়েই নিজের ভবিষ্যৎ জেনে নিতে মরিয়া হয়ে ওঠেন ভাইজানও। সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন, বিয়ে কি হবে তার? ভাইজানকে হতাশ করে তৎক্ষণাৎ ওই জ্যোতিষীর উত্তর, আপাতত তো কোনও সম্ভাবনাই দেখছি না।

ছাড়বার পাত্র নয় ভাইজানও। তিনিও পাল্টা মনে করিয়ে দিলেন ছয় বছর আগে এই জনার্দনই নাকি ভাইজানকে বলেছিলেন, তার ভাগ্যে বিয়ে রয়েছে। হঠাৎ এই উলটপুরাণ কেন? গণৎকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে মরিয়া সালমান আবারও জিজ্ঞাসা করেন, সামনে কি কোনও যোগই নেই? কিন্তু গণৎকার তার বলা কথায় অনড়। ঘাড় নেড়ে তিনি সাফ জানিয়ে দেন, কোনও আশাই নেই। যদিও এর খানিক পরেই হাসিতে ফেটে পড়েন সালমান। বলেন, বাহ! খুব ভাল। বিয়ের চান্সই নেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য