,

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলণ বন্ধে অভিযান

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বিলকেন্দুাই গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলণ বন্ধ ও কৃষি জমি রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভ‚মি (সদর) এ.বি.এম মশিউজ্জামান এই অভিযান পরিচালনা করেন অভিযানে। অভিযানে ২ হাজার মিটার পাইপ এবং ১ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভ‚মি (সদর) এ.বি.এম মশিউজ্জামান জানান, কতিপয় বালু ব্যবসায়ীরা বিলকেন্দুয়াই, খাকচাইল ও নাওঘাট মৌজার খালের উপর অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে খালের পাশে থাকা ইরি-বোরো জমির আইল ঘেঁষে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলণ করছিল। এতে আশে পাশে থাকা কৃষি জমি নষ্টসহ হুমকীর মুখে পড়ে।

স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে। তবে ড্রেজার পরিচালনাকারী মালিক পক্ষের লোকজন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা বা কারাদন্ড দেয়া যায়নি। যারা অবৈধভাবে এ কাজ করে আসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এর আগে (৩ সেপ্টম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উওোলন, ভাংগনের মুখে কৃষিজমি শিরোনামে জনপ্রিয় নিউজ পোর্টাল ‘আমাদের সময় ডটকম ‘ এ নিয়ে একটি নিউজ করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য