,

চতুর্থবারের মতো বাফুফে সভাপতি সালাউদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো. সালাউদ্দিন। নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, সভাপতি পদে সালাউদ্দিন ৯৪, বাদল রায় ৪০ এবং শফিকুল ইসলাম মানিক ১ ভোট পেয়েছেন।

শনিবার রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ভোট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়।

টানা ১২ বছর দেশের ফুটবলের অভিভাবক সংস্থাকে নেতৃত্ব দিয়ে আসছেন কাজী সালাউদ্দিন। এ পদে এ বছর প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।

এবার সালাউদ্দিনের বিরুদ্ধে ফেইসবুকসহ রাজধানীতে বিক্ষোভ হয়।

ভোটের দিনেও কেন্দ্রের বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, ফুটবল বাঁচানোর সামান্য চেষ্টা হিসেবে এখানে দাঁড়িয়েছেন। হাতে থাকা ব্যানার-প্ল্যাকার্ডেও মিশে ছিল সালাউদ্দিনের বিরুদ্ধে অবস্থান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট