,

আর্সেনালের কাছে হেরে লিভারপুলের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেও মুখোমুখি হয়েছিল দল দুটি, এই অ্যানফিল্ডেই। প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে হেরেছিল আর্সেনাল। সেই ক্ষতে প্রলেপ দেওয়া সুযোগটা লুফে নিতে ভুল হয়নি গানারদের। হিসাব মিটিয়ে নিয়েছে তারা লিভারপুলকে বিদায় করে দিয়ে। ইংলিশ লিগ কাপের শেষ ষোলোতেই থেমে গেছে ইয়ুর্গেন ক্লপের দলের যাত্রা। গোলশূন্য নির্ধারিত সময় শেষে পেনাল্টি শুটআউটে তাদের ৫-৪ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল।

মিকেল আর্তেতার দলের জয়ের নায়ক গোলকিপার বার্নড লেনো। জার্মান স্টপার টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকালেন, এর আগে ম্যাচে করেছেন দুর্দান্ত সব সেভ। তাই বল পজেশন কিংবা সুযোগ তৈরিতে অনেকটা এগিয়ে থাকলেও লিভারপুলকে বিদায় নিতে হয়েছে লিগ কাপ থেকে।

পার্থক্যটা গড়ে দিয়েছেন লেনো। নির্ধারিত সময়ে সেভ করেছেন তিনি সাতটি। ২০১২ সালে ভিতো মানোনির পর প্রথম গানার গোলকিপার হিসেবে অ্যানফিল্ডে ক্লিনশিট রাখার কীর্তি গড়েছেন এই জার্মান।

তিন দিন আগে এই অ্যানফিল্ডেই মুখোমুখি হয়েছিল লিভারপুল-আর্সেনাল। অলরেডদের ৩-১ গোলে জেতার ওই ম্যাচ থেকে দুই দলই বড় পরিবর্তন এনেছিল একাদশে। সুযোগ নষ্ট ও লেনোর অসাধারণ সব সেভে এবার হারের পাশে লিভারপুলের নাম। চলতি মৌসুমের কয়েকদিনেই তিনবার মুখোমুখি হলো দল দুটি! এর আগে কমিউনিটি শিল্ডেও টাইব্রেকারে লিভারপুলকে হারিয়েছিল আর্সেনাল। গানারদের দায়িত্ব নেওয়ার পর ক্লপের সঙ্গে চারবারের লড়াইয়ে তিনবারই জিতলেন আর্তেতা।

টাইব্রেকারে প্রথম মিস করেছিল কিন্তু আর্সেনালই। যদিও মোহামেদ এলনেনির ব্যর্থতায় খারাপ কিছু হতে দেননি লেনো। আর্সেনাল গোলকিপার পরে প্রতিহত করেছেন ডিভোক ওরিগি ও হ্যারি উইলসনের শট। তাতে ষষ্ঠ শট নেওয়া জো উইলক বল জালে জড়াতেই জয়ের আনন্দে মাতে আর্সেনাল।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা