,

ভালো কাজের ইচ্ছা পোষণেই সওয়াব মেলে

news-image

গাজী মো. রুম্মান ওয়াহেদ : আব্দুল্লাহ ইবনে ‘আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তায়ালা ভালো কাজ ও মন্দ কাজগুলোকে লিপিবদ্ধ করে রাখেন।

অতঃপর, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, কিন্তু তা করেনি তখন আল্লাহ তায়ালা তার আমলনামায় একটি পূর্ণ ভালো কাজের সওয়াব বা প্রতিদান লেখার আদেশ দেন।

আর যদি ভালো কাজের ইচ্ছা পোষণ করার পর সে তা বাস্তবায়ন করে, তখন আল্লাহ তায়ালা তাকে এই একটি ভালো কাজের জন্য দশগুণ হতে সাতশ’গুণ, বরং বহুগুণ বেশি সওয়াব দান করেন।

পক্ষান্তরে, যদি কোনো ব্যক্তি কোনো পাপ কাজ করার ইচ্ছা পোষণ করে, কিন্তু বাস্তবে তা না করে, তখন সঙ্গে সঙ্গে তার আমলনামায় কোনো গোনাহ লেখা হয় না বরং আল্লাহ তায়ালা তার জন্য এটাকে একটি পূর্ণ নেক কাজ হিসেবে লিখে নেন (যেহেতু পাপ কাজ করার ইচ্ছা পোষণ করেও সেটা সে করেনি)।

আর কেউ যদি কোনো পাপ কাজের ইচ্ছা পোষণ করার পর তা বাস্তবে করে ফেলে, তখন আল্লাহ তায়ালা এর জন্য শুধুমাত্র একটি গুনাহ লিখে রাখেন। (মুসলিম)।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য