,

বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দর খুলে দেয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর কারণে বন্ধ থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দর খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন। তিনি বলেন, এতে দু’দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলির সঙ্গে বিদায়ী সাক্ষাৎকারের সময় পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

সাক্ষাৎকালে মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উš§ুক্ত করার জন্য ভারতকে অনুরোধ জানান ড. আবদুল মোমেন। তিনি উল্লেখ করেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবেন। এ সময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মতো শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মোমেন ষষ্ঠ জেসিসি এর মন্ত্রী পর্যায়ের সভা সফলভাবে শেষ হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য