,

ওয়েব সিরিজে একসঙ্গে মাহি-সিয়াম

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ এর আগে জুটি বেঁধে কাজ করেছেন রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’ ছবিতে। তারা দুজন আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে এবার কোন ছবিতে নয়, নতুন একটি ওয়েব সিরিজে তাদের দেখা যাবে। এটি পরিচালনা করবেন শিহাব শাহীন। জানা গেছে, সিরিজটিতে আরও থাকবেন ফারহান আহমেদ জোভান ও ফারজানা রিক্তা। আগামী ১৫ অক্টোবর থেকে সিরিজটির শুটিং শুরু হবে।

নাম ঠিক না হওয়া সিরিজটি নিয়ে শিহাব শাহীন বলেন, ‘এটি নিয়ে প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে সব বলবে। এখন আমি কিছুই বলতে পারছি না।’

সিয়াম আহমেদও সিরিজটি সম্পর্কে এখনই মুখ খুলতে চাননি। তিনি শুধু বলেন, ‘আগে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হই, তারপর না হয় বলি।’

শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’ সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত কাজ। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন তাসনুভা তিশা।

অন্যদিকে মাহি ও সিয়াম ওয়েব কনটেন্টে কাজ করলেও সিরিজে কাজ করেননি এর আগে। এটি তাদের দুজনের প্রথম ওয়েব সিরিজ হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর