,

‘চারবার বিক্রি’ হওয়া বাংলাদেশি কিশোরী উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের সুরত এলাকার একটি স্পা সেন্টার থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ।

ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, শনিবার সুরত পুলিশের মানব-পাচার বিরোধী সেল অভিযান চালিয়ে ওই কিশোরীর সঙ্গে পাঞ্জাবের ১৯ বছর বয়সী আরেক তরুণীকে উদ্ধার করে।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্পা সেন্টারের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশি কিশোরীর বাড়ি খুলনা জেলায়। দুই বছর আগে তাকে ভারতে পাচার করা হয়। এই সময়ের ভেতর চারবার বিক্রি হতে হয়েছে তাকে।

স্পা সেন্টারের দুই মালিকের নাম বিজয় পাঘরা ও মনসুখ কাঠিরিয়া। তাদের সঙ্গে ধরা পড়েছেন ম্যানেজার বিশাল ভানভেদে।

খুলনার ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানিয়েছে, তার গ্রামেরই এক লোক তাকে অপহরণ করে ভারতে নিয়ে যায়। সেই ব্যক্তি তাকে বেঙ্গালুরুর মিলন নামের একজনের কাছে বিক্রি করে। সেখানে কয়েক দিন রেখে তাকে পাঠানো হয় মুম্বাইয়ের নিতু নামের এক নারীর কাছে। নিতু তাকে আবার বিক্রি করে দেন গুজরাটের সাব্বির আলম নামের আরেক ব্যক্তির কাছে। সেখান থেকে ৫০ হাজার রুপিতে তাকে কিনে নেন মনসুখ কাঠেরিয়া।

ভারতীয় পুলিশ জানিয়েছে, ‘বাংলাদেশি মেয়ের বাবা দুই বছর আগে মহসিন নামের একজনকে অভিযুক্ত করে খুলনা জেলা পুলিশের কাছে মামলা করেন। মেয়েটিকে তিনদিন আগে সুরতে আনা হয়েছে। এখানে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে।’

৪২ শতাংশ বাংলাদেশি শিশু যৌন নির্যাতনের শিকার: গত ১০ জুলাই সেজ পাবলিকেশন্সের একটি গবেষণার বরাত দিয়ে ভারতের বেসরকারি সংবাদ সংস্থা আইএএনএস জানায়, দেশটির গোয়ার বিভিন্ন হোটেল, সমুদ্র সৈকত এবং ইয়োগা সেন্টারে যে শিশুরা প্রায়ই যৌন নিপীড়কদের কবলে পড়ে তার মধ্যে ৪২ শতাংশ বাংলাদেশি!

ওই গবেষণায় প্রায় ২০০ জন ভুক্তভোগী অংশ নেয়। সেখানে দেখা গেছে, ৪২ শতাংশ অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশের, ২৮ শতাংশ থাইল্যান্ডের এবং ২৫.৫ শতাংশ নেপালের, ১৬ শতাংশ উজবেকিস্তানের।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা