,

মেসি প্রতিদিন কত টাকা হারাচ্ছেন?

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ক্লাবের প্রাক মৌসুম কর্মসূচীতে যোগ দেননি ক্লাবের তারকা খেলোয়াড় লিওনেল মেসি। এমনকি করোনাভাইরাস টেস্ট করাতেও যাননি তিনি। এর ফলে বেতন কাটা হচ্ছে তার ক্লাব থেকে।

জানা যাচ্ছে, চূড়ান্ত ভবিষ্যৎ নিশ্চিত না হওয়া পর্যন্ত যতদিন না পর্যন্ত তিনি বার্সেলোনার কোনো অনুশীলনে যোগ না দেবেন ততদিন তার বেতন কাটা হতে থাকবে।

মেসির প্রতিদিনের বেতন ১ লাখ ১০ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১১ লাখ টাকার মতো। এত ক্ষতি স্বীকার করেও ক্লাবের কর্মসূচীতে মেসির যোগ না দেয়ার অর্থ দাঁড়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনঢ় থাকছেন তিনি।

কিন্তু এখন যে পরিস্থিতি সেখানে তার বার্সেলোনা ছাড়াটা কতটা সহজ হবে এটা একটা বড় প্রশ্ন। শুধু বার্সেলোনা নয়, লা লিগা কর্তৃপক্ষও একটি বিবৃতিতে বলেছে যে মেসি চাইলেই ফ্রি ট্রান্সফারে যেতে পারবেন না কোথাও। সেক্ষেত্রে তাকে ছাড়িয়ে নেয়ার মূল্য বা বাই আউট ক্লজ বহাল থাকবে।

মেসির বাই আউট ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। কিন্তু মেসিকে পেতে আগ্রহী ক্লাব ম্যানচেস্টার সিটি এখনো বার্সেলোনার সিদ্ধান্তের অপেক্ষা করছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট