,

বদরগঞ্জে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে ধান ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের রামকৃষ্ণপুর ফাটকেরডাঙ্গা এলাকা থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে স্থানীয় পথচারীরা সড়কের পাশে ধানক্ষেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। পরনে প্রিন্টের শাড়ি, লাল রঙের ব্লাউজ। নাক থেকে রক্ত ঝরার দাগ ছিল। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা দূরে কোথাও হত্যার পর রাতের কোনো একসময় লাশটি এখানে ফেলে গেছে।

রামনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোকসেদ আলী বলেন, লাশটি শনাক্ত করতে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়- কেউ তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, ওই নারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-আদিবাসী পরিবারের সদস্য। তার কাপড়-চোপড়ে বোঝা যায়, সে দরিদ্র পরিবারের।

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ আলী বলেন, সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, অজ্ঞাত ওই নারীর শরীরে ছোট ছোট কচুরিপানা লেগে ছিল। এতে ধারণা করা যায় দুস্কৃতকারীরা হত্যার পর প্রথমে অন্য কোনো ডোবা বা পুকুরে লাশটি ফেলে দেয়। সেখানে লাশটি ভেসে উঠলে রাতের কোনো একসময় পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের পাশে ফেলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য